ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

২৪ ঘণ্টাব্যাপী পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে রাজধানীতে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৯ জুলাই) ভোর ৬টা থেকে শনিবার (১০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।


অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা, ২৪০ গ্রাম হেরোইন, ১ কেজি ৮৮০ গ্রাম গাঁজা ও ৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।


এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২৮টি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি সূত্র।

ads
ads
ads

Our Facebook Page

↑